সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার থেকে মোবাইল চোর চক্রের সদস্য আটক

আঃজলিল, বিশেষপ্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের চোর চক্রের সদস্য আটক করেছে জনতা। আটককৃত ব্যক্তি দক্ষিণ বুরুজবাগান গ্রামের শার্শা উপজেলার দবীর বিশ্বাসের পুত্র লাল্টু বিশ্বাস (৩২)।

বুধবার সন্ধার পরে ভাই  ভাই এ্যালমনিয়াম দোকান থেকে তাকে আটক করে জনতা।

ভাই ভাই এ্যালমনিয়াম দোকান মালিক আশরাফুল ইসলাম জানান, বিকালে তার দোকানে মালামাল কেনার উদ্দেশ্য নিয়ে আসে। মালামাল দেখাকালে তার পাশে চার্জে থাকা টার্চ মোবাইলে নজর যাওয়াতে সে চুরি জন্য হাত বাড়াতেই তাকে হাতেনাতে আটক করে।

তিনি আরো জানান, আনুমানিক ৬মাস আগে বিসমিল্লাহ ক্লথ ষ্টোর থেকে আমার নিজ টার্চ মোবাইল চুরি করে নিয়ে যায়। সেটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সে মোবাইল চুরির সত্যতাও চোর নিজেই শিকার করেছে।

পরে ঝাউডাঙ্গা বাজার কমিটিতে আটক রেখে সদর থানা পুলিশকে খবর দেওয়ায়। পুলিশ ঘটনা স্থালে এসে চোরকে আটক করে নিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।