× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

পিআইডি

‘মুখে বঙ্গবন্ধু অন্তরে আরেক’ -এর থেকে বেরিয়ে আসতে হবে -সমাজকল্যাণ মন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০২৪
মুখে বঙ্গবন্ধু অন্তরে আরেক

রাজনীতি করতে হলে স্বচ্ছতার প্রয়োজন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘মুখে বঙ্গবন্ধু অন্তরে আরেক’ -এর থেকে বেরিয়ে আসতে হবে। সব নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

আজ চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে বালিয়া ইউনিয়নের কেন্দ্র কমিটির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, বালিয়া ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে অন্য ইউনিয়নের চেয়ে বালিয়া ইউনিয়নে ভোটার উপস্থিতি কম ছিল। তবে কিছু কিছু কেন্দ্রে ভোট ভালো হয়েছে। ইউনিয়নের মধ্যে সাপদি ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট হয়েছে। এজন্য কেন্দ্র কমিটিকে ধন্যবাদ।

মন্ত্রী বলেন, কেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময়ের কারণ হলো ভুল-ত্রুটিগুলো পরবর্তী সময়ে নির্বাচনগুলোর জন্য সংশোধন করা। আমাদের ইউনিয়ন ও ওয়ার্ডগুলোকে গোছাতে হবে। আগামীতে কেন্দ্র কমিটিগুলো ওয়ার্ডে বসে গঠন করা হবে। এমন লোকদের কমিটিতে আনতে হবে, যারা নির্বাচনে আগের দিন অর্থের কাছে বিক্রি হয় না কিংবা দলের সঙ্গে বেইমানি করে না।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হান্নান মিজির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ওয়ার্ড কেন্দ্র কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর গাজী, ইউপি সদস্য জাহিদ হোসেন ও কেন্দ্র কমিটি নেতা আব্দুস সাত্তার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..