মীর্জা ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ এপ্রিল

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত

আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তাঁদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১১ এপ্রিল দিন ধার্য করেন

ফখরুল ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে আছেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবউননবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সুলতাল সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্রদলের সাবেক সম্পাদক হাবীবুর রশিদ হাবীব

২০১৩ সালের মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে তাঁদের আসামি করে মামলাটি দায়ের করেন

পরে ২০১৪ সালের জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস ৪১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন

ছাড়া আজ রমনা থানার নাশকতার আরেকটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে  অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করা হয়েছে

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির দিন ধার্য করেন

নথি থেকে জানা যায়, ২০১৩ সালের মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলাটি দায়ের করে

২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।