মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৫ জুলাই) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট চাচামির্জা মিজানুর রহমানের জানাজা ছিল। সেই নামাজে অংশ নিতে গেলে সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী আরটিভি অনলাইনকে জানান, মির্জা ফখরুল জ্ঞান হারানোর পর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট চাচা গত মঙ্গলবার (৩ জুলাই) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের একটি মসজিদে জানাজা পড়ানো হয়। এই জানাজায় অংশ নেয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল।

অসুস্থবোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

ওই হাসপাতালে ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।