× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ডেস্ক

জাপান যেতে ব্যয় ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
জাপান বাংলাদেশে

সরকারিভাবে বাংলাদেশ থেকে জাপান যেতে একজন কর্মীর এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যয় নির্ধারণ করেছে সরকার। সরকারিভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে এমন ব্যয় ধার্য করেছে সরকার। জাপান যেতে ব্যয়।

আজ সোমবার (২০ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহার সই করা অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়া গতিশীল ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয়’ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সে অনুসারে, জাপানিজ ভাষা প্রশিক্ষণ ফি ধরা হয়েছে ৪০ হাজার টাকা, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ ফি ৪০ হাজার টাকা, স্বাস্থ্য পরীক্ষা আট হাজার টাকা, পাসপোর্ট ও প্রসেসিং ফি ১২ হাজার টাকা, দরখাস্ত ও সব ডকুমেন্ট প্রসেসিং ফি ৪০ হাজার টাকা, কল্যাণ ফি সাড়ে তিন হাজার টাকা, নিবন্ধন ও অন্যান্য ফি ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। সব মিলিয়ে মোট খরচ হবে এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

জানা গেছে, ক্রমেই জনসংখ্যা কমতে থাকায় শ্রম ঘাটতির মুখে পড়ছে জাপান। এ সমস্যা মোকাবিলায় দেশটি এখন বিদেশ থেকে শ্রমশক্তি আমদানির ওপর নজর দিয়েছে। আর এতে জাপানের শ্রমবাজারে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশিদের জন্য। আরও বৈদেশিক মুদ্রা অর্জনের এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বাংলাদেশকে জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..