যে আইন তৈরি করি সেটাই বিএনপির কালো মনে হয় -আইনমন্ত্রী

দি নিউজ ডেক্সঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি না বুঝেই সরকারের করা আইনকে কালো আইন মনে করে। আমি যে আইন তৈরি করি সেটাই বিএনপির কালো মনে হয়।

আজ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানে জাতীয় সংসদে যে আইন পাস হয়েছে, সেটিকে ‘কালো আইন’ মনে করেন। বিএনপির উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘তারা আইন বুঝুক আর না বুঝুক, আমরা যা–ই করি, সেটাই তাদের কাছে কালো আইন মনে হয়। আমি তাদের বলব এই আইন পড়তে, বুঝতে। তারপর যেন তারা মন্তব্য করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।