আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।  এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক আফসানা সাফা ইমু।

বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

আফসানা সাফা ইমু বলেন, আমরা যৌক্তিক একটি আন্দোলন করছি। কিন্তু সেই আন্দোলনে ছাত্রলীগ হামলা করে। যারা হামলা করেছে তাদের আটক না করে যারা অপরাধ করেনি তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, আটকদের মুক্তি না দেয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করবো। তাদের জেলে রেখে আমরা ক্লাসে যাব না।

এর আগে বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।