× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

গুলশানে রাস্তায় ফেলে গেলেন ৫ কোটি টাকার গাড়ি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮

রাজধানীর গুলশানে অভিযান পরিচালনার সময় একটি বিলাসবহুল গাড়ি ফেলে গেছেন এর মালিক। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক করাদিসহ টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর ১১২ নম্বর রোড থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে জানানো হয়, আগেই পাওয়া তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম গাড়িটি আটকে আজ বৃহস্পতিবার সকালে একটি অভিযান চালায়।

এক পর্যায়ে টের পেয়ে গাড়ির চালক অথবা মালিক গাড়িটিকে গুলশান-১ নম্বরে ১১২ নম্বর রোডে ফেলে রেখে পালিয়ে গেছেন।

গাড়িটিতে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা, ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

টয়োটা ল্যান্ড ক্রুজার ভি৮ এর ২০১৩ মডেলের গাড়িটি ৪৬০৮ সিসির। এটি নম্বর প্লেট বিহীন অবস্থায় আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গৃহীত হবে।


এ ক্যটাগরির আরো খবর..