× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  মানহানির অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা হয়েছে।

আজ (মঙ্গলবার) জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম এ কে এম মাঈনউদ্দিন সিদ্দিকীর আদালতে মানহানির অভিযোগে এ মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এবি সিদ্দিকী।

মামলার বিবরণে জানা যায়, গেলো ১ মার্চ বগুড়ায় এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসের আমদানিকারক বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশে সন্ত্রাসের জনকের নাম হচ্ছে হাসানুল হক ইনু। তিনি আমাদের সামনে বড় বড় কথা বলেন। দেশে কারও লজ্জা শরম নেই। বর্তমানে দেশে কোনো স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই।’

মাহমুদুর রহমান আরও বলেন, একটি ফ্যাসিবাদী অবৈধ সরকার ক্ষমতায় আছে। যার হুকুমে বিচার বিভাগ, পুলিশ, র‌্যাবসহ সব প্রশাসনিক বিভাগ চলে।

মামলার বিবরণে বলা হয়, আসামির এ ধরনের বক্তব্য ইউটিউব ও অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। এতে দেশ বিদেশের মানুষের কাছে বাংলাদেশ সরকারের সম্মানহানি হয়েছে। যা এক হাজার কোটি টাকার মানহানি এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল।

মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

এর আগেও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..