মাস্টারকার্ড আজ ব্যুরো বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ২০১৩ সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদি ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের তৃতীয় পর্যায়ে দেশে আর্থিক কর্মকান্ডমূলক সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্য থেকে ২০১৬ সালের মধ্যে আরও ২৫ হাজার নতুন ব্যক্তিকে আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়ার ঘোষনা দেয়। এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রকল্পের আওতায় সবমিলিয়ে ১ লক্ষ ৩৫ হাজার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশ্বব্যাপী মাস্টারকার্ড নারী ও শিশুদের আর্থিক কর্মকান্ডে অন্তর্ভূক্তিকরণে যেভাবে কাজ করে তারই ধারাবাহিকতায় এবার এই কার্যক্রমে দেশব্যাপী নারীদেরই অধিকসংখ্যায় প্রশিক্ষণ প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে ক্ষুদ্রঋণ ব্যবহারে তাঁদের দক্ষতা বাড়ে এবং তাঁরা সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হতে পারেন।
মাস্টারকার্ড বাংলাদেশে তার প্রথম অফিস খোলার বিষয়টিকে স্মরণীয় করে রাখতে ২০১৩ সালে প্রথম পর্যায়ের ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম হাতে নেয়। এর পরে ২০১৫ সালে শুরু করে দ্বিতীয় পর্যায়ের ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। ব্যুরো বাংলাদেশের সাথে কাজ করে মাস্টারকার্ড এ পর্যন্ত অর্থাৎ প্রথম দুটি পর্যায়ের কর্মসূচির আওতায় সারা দেশে এক লাখেরও বেশি উদ্যোক্তাদের আর্থিক ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিয়েছে। সেই সাথে ১০ টাকার ব্যাংক হিসাবধারীদের জন্যও একই ধরনের প্রশিক্ষণ নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে মাস্টারকার্ড ও ব্যুরো বাংলাদেশের তৃতীয় পর্যায়ের এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করেন। এ সময় মাস্টারকার্ড কান্ট্রি কর্পোরেট অফিসার এবং সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং; মাস্টারকার্ড সাউথ এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ভিকাস ভার্মা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; জাকিয়া সুলতানা, ডিরেক্টর মাস্টারকার্ড এবং ব্যুরো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকির হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাস্টারকার্ড কান্ট্রি কর্পোরেট অফিসার এবং সাউথ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট পোরুষ সিং বলেন, ‘‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২০২০ সালের মধ্যে ৪ লক্ষ নারী এবং মেয়েকে অন্তর্ভূক্তিমূলক আর্থিক কর্মকান্ডের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে তৈরি করার লক্ষ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম নিয়ে মাস্টারকার্ড কাজ করছে। আমরা গর্বিত, আমাদের পার্টনারদের সহযোগীতায় লক্ষ্যমাত্রার এক-চতুর্থাংশেরও বেশী ইতোমধ্যেই অর্জিত হয়েছে। এই প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারীদের আর্থিক এবং ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বাড়বে। এর ফলে তাঁরা নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন। এরই বদৌলতে তাঁরা দীঘমেয়াদে শুধু নিজেদের জন্যই নয়, বরং তাঁদের পরিবার এবং সমাজেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে কঠোর পরিশ্রমী ও দৃঢ়সংকল্পবদ্ধ অনেক নারী আর্থিক ও ব্যবসা বিষয়ে প্রশিক্ষণ পেলে সফলতা অর্জন করবেন। মাস্টারকার্ড ও ব্যুরো বাংলাদেশ তাদের দীর্ঘমেয়াদি প্রকল্পের আওতায় নেওয়া তৃতীয় পর্যায়ের এই ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে জনগোষ্ঠী আর্থিক কর্মকান্ড শুরু ও উদ্যোক্তা হয়ে উঠার বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এতে শুধু তাঁদের দক্ষতাই বাড়বে না সেই সাথে ব্যবসা শুরু করার আস্থাও জোরদার হবে। ফলে তাদের স্ব-কর্মসংস্থানের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে সেটি পূরণ হবে এবং তাঁরা উদ্যোক্তা হয়ে উঠবেন।’’
মাস্টারকার্ড বিশ্বব্যাপী শুধু নতুন উদ্যোক্তা তৈরি এবং তাঁদের নিজ নিজ উদ্যোগে টিকিয়ে রাখার লক্ষ্যে অনেক সংগঠন ও কর্মসূচির মাধ্যমে ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়েই কাজ করছে না, বরং ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়ন এবং বিকাশের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিক সহায়তাও দিয়ে চলেছে।
ব্যুরো বাংলাদেশ সম্পর্কে:
ব্যুরো ১৯৯০ সালে শুরু হয়। ব্যুরো বাংলাদেশ একটি ‘অলাভজনক’ সংগঠন’ যা মাইক্রো ফাইনান্সের মাধ্যমে আর্থিক সীমাবদ্ধতা উত্তরনের বিশেষজ্ঞ। এটি দারিদ্র্য মোকাবেলার সমাধানসহ বৃহদাকারে উন্নয়নে সাহায্য করে এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করে।