× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কালাম আজাদ(৮২) আর নাই।
তিনি ৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকা ভবানিপুরস্থ নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে প্রবীণ এ সাবেক জনপ্রতিনিধির মৃত্যু হয়। ইন্না লিল্লাহি …….  রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকালে বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মরহুম আবুল কালাম আজাদ কে শেষ শ্রদ্ধা জানান। একই মাঠে জানাযা শেষে নিজ বসতবাড়িতে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মুক্তিযোদ্ধা,  বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেম্বর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাযায় অংশ নেন।
উল্লেখ্য আবুল কালাম আজাদ উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ৬ বার চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট পরবর্তী তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। এছাড়া তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট এর সাবেক অধ্যক্ষ, বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর উপজেলা সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
তিনি একজন সফল জনপ্রতিনিধির পাশাপাশি একজন গর্বিত পিতা ছিলেন। মরহুমের সন্তানরা অনেকেই বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..