× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্য

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

শওকত হোসেন জনী: মালয়েশিয়ার কুয়ালা কুবু বারুর উলু ইয়ামের বাতু-২৯ শিল্পাঞ্চলের এক ইস্পাত কারখানায় দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।কুয়ালালামপুর সিটি ফায়ার এবং রেসকিউ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রোশদি সাফিবলেন, বুধবার সকালে শিল্পাঞ্চলে ইস্পাতের গার্ডার জোড়া দেওয়ার কাজ করছিলেন বাংলাদেশি ওয়েল্ডিং শ্রমিক শাহদাত কবির (২৯)। এ সময় ১০ মিটার দীর্ঘএকটি ইস্পাতের খণ্ড হঠাৎ করে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় পাশে থাকা অপর দুই সহকর্মী সামান্য আহত হলে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে থাকা অন্য বাংলাদেশি কর্মীরা জানান, দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নয় কর্মী ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা শাহদাত কবিরকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য নিহত শ্রমিকের মরদেহকুয়ালা কুবু বারু হাসপাতাল মর্গে পাঠান।


এ ক্যটাগরির আরো খবর..