× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মারিয়াকে বাঁচাতে এগিয়ে আসুনঃ বাঁচতে চাই মারিয়া

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

 স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্যে আমরা কত কিছুই না করতে পারি। সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি অসহায় পরিবারের জন্যে। মারিয়া সুস্থ হয়ে উঠলে বেঁচে যাবে একটি পরিবার।
হেঁসে খেলে বেড়াতে পারবে সবার মাঝে ছোট্র মারিয়া। ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের ভাটার ট্রলি চালক হত দরিদ্র রুবেল হোসেনের  শিশু কন্যা মারিয়া (৭)। সে স্হানীয় নায়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর মেধাবী ছাত্রী।
গত বছরের ডিসেম্বরে আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে শরীরের ১৬ শতাংশ ঝলসে যায় মারিয়ার।অসহায় পিতা ট্রলি চালক মেয়ের  চিকিৎসার্থে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সাহায্য সহযোগীতা নিয়ে সে সময় চিকিৎসা সেবা দিয়েছিলেন। মেয়ের চিকিৎসার জন্য যশোরের একটি ক্লিনিকে ভর্তি করান। কিন্তু অবস্হার তেমন পরিবর্তন না হওয়ায় চিকিৎসকের পরাপর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ১৫ দিনে খরচ হয় প্রায় দু’লক্ষ টাকা। অসহায় পরিবারের জন্য এই ব্যয় বহুল খরচ যোগাতে না পেরে সেখান থেকে বাড়ীতে ফেরত আনেন পিতা রুবেল।
বর্তমানে যশোর কুইন্স হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে বাড়ীতেই চলছে মারিয়ার চিকিৎসা, তাকে ক্লিনিকে ভর্তি করার কথা বললেও টাকার অভাবে ভর্তি করাতে পারছেন না দরিদ্র পরিবারটি। সব মিলিয়ে এ পর্যন্ত ৬ লক্ষ টাকা খরচ হয়ে গেছে মারিয়ার চিকিৎসা করাতে।
দরিদ্র পিতা মাতামাতার পক্ষে  শিশু কন্যার ব্যয় বহুল  চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খেয়ে নিদারুন কষ্টে মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারটি অথচ পুরোপুরি মারিয়াকে সুস্হ্য করে তুলতে এখনো  প্রায় ৬ লক্ষ টাকা দরকার, যা জোগাড় করা অসহায় পরিবারটির পক্ষে কোন রকমই সম্ভব নয়।  মারিয়ার পিতা ভাটার ট্রলি চালক রুবেল বলেন, সারাদিন ভাটার ট্রলি চালিয়ে রোজগার হয় ২৫০/৩০০ টাকা। সংসারে মারিয়া ছাড়াও স্ত্রী দিয়ে আরও একটি কন্যা রয়েছে, রয়েছে রুবেলের পিতা মাতা, সব মিলিয়ে সংসার চালাতেই নুন আনতে পান্তা ফুরনোর অবস্হা। সেখানে আগুনে পুড়া সন্তান মারিয়ার চিকিৎসা তার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও নিজের কষ্টার্জিত টাকায় চিকিৎসা সেবা চালিয়েছি। আর তো সম্ভবপর হচ্ছেনা। কন্যার চিকিৎসা চালাতে স্হানীয় এমপি, উপজেলা চেয়ারম্যানের নিকট আবেদন ও করেছি। কিন্তু তেমন কোন সাড়া ও সহযোগীতা পায়নি।
এমতাবস্থায় শিশু কন্যার চিকিৎসা সেবা চালাতে সমাজের বিত্তবান সহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন। যাতে তার শিশু কন্যা মারিয়া সুস্হ্য হয়ে আরও দশটি শিশুর মত হেঁসে খেলে বেড়াতে পারে।
তাই মানবিকতার বিরল দৃষ্টান্ত স্হাপন করতে ছোট্ট শিশু মারিয়ার  চিকিৎসা ব্যয়ে আপনিও শরীক হোন।
বিঃদ্রঃ-(সাহায্য পাঠানোর ঠিকানা
রুবেল হোসেন, (মারিয়ার পিতা)
মোবাইল নং-০১৭৩৩-৪৫৭৩৩১ (বিকাশ), ০১৭৪৮-০৭৭৯০৬১ (রকেট)


এ ক্যটাগরির আরো খবর..