মারা গেলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি

মারা গেলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি

মারা গেলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি লিখেছেন, ‘টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা যায়, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন অলিউল হক রুমি। চিকিৎসা নিতে ভারতের চেন্নাইয়েও যান। সেখান থেকে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় রুমির। পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‌‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।