মানবিক মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠি তৈরিতে সুশিক্ষার বিকল্প নেই

মানবিক মূল্যবোধ সম্পন্ন জনগোষ্ঠি তৈরিতে সুশিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সুশিক্ষিত জাতিই পারে সমাজ, দেশ ও রাষ্ট্রের কল্যাণ করতে। জাতীর জনক বঙ্গবন্ধুর ডাকে এদেশের লাখ লাখ মানুষ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। যুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন। তাদের স্বপ্নের ক্ষুধা দারিদ্র,অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আজকের প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তুলতে হবে।এজন্য প্রয়োজন সকলের আন্তরিক প্রচেষ্টা।

শনিবার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৫০ বছর পূর্তি ও পূণর্মিলনী উৎসবের দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূণর্মিলনী উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন।

এতে অন্যান্যের মধ্যে চবির রেজিস্টার ড. কামরুল হুদা, সাবেক রেজিস্টার ড.শফিউল আলম চৌধুরী, সমাজ কর্মী মোহাম্মদ মহসিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুল আলম, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল আলম, খায়ররুল আলম সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে প্রথম অধিবেশন স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেডরোলো গ্রুপের চেয়ারম্যান লায়ন নাদের খাঁন। অধ্যক্ষ এস এম নুরুল হুদা, অধ্যক্ষ আমজাদ আলী মজুমদার, ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, জাহাঙ্গীর আলম তালুকদার, হোসাইন মঞ্জু, আবদুল হক, আবদুর সাত্তার, জসিম উদ্দিন, শওকতুল আলম, অধ্যাপক নাজমুল হুদা মনি, মুজিবুল হক চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।