× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

অবশেষে সোমবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে এমভি হারবার-১

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

খালি কন্টেইনার না পাওয়ায় দুই দফা সময় বাড়িয়ে অবশেষে সোমবার চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে এমভি হারবার-১। কন্টেইনার ওঠাতে রোববার সকালে বন্দর জেটিতে ভিড়েছে জাহাজটি।

জাহাজের পরিবহন সংস্থা নিপা পরিবহনের প্রধান নির্বাহি কর্মকর্তা সিরাজুর রহমান  জানান, ১৫০টি খালি কন্টেইনার নিয়ে গত বৃহস্পতিবার(১৭ মার্চ) জাহাজটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কন্টেইনার না পাওয়ায় দুইদিন সময় বাড়ানো হয়। এর মধ্যেও কাঙ্খিত পরিমান কন্টেইনার পাওয়া যায়নি। ফলে আরও দু’টির সময় বাড়ানো হয়।

বর্তমানে ১৫০টির বেশি খালি কন্টেইনার পরিবহনের অর্ডার পেয়েছেন জানিয়ে তিনি বলেন, রোববার সকালে জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। কন্টেইনার ওঠানোর পর সোমবার দুপুরে বন্দর ছেড়ে যেতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সাথে উপকূলীয় নৌ পরিবহন নিয়ে সমঝোতা চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকে গত মঙ্গলবার (১৫ মার্চ) এ কার্যক্রম উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

জানা গেছে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর ই আলম চৌধুরীর পরিবারের মালিকানাধীন নিপা পরিবহন এমভি হারবার-১ দিয়ে পণ্য পরিবহন শুরু করেছে। চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেইনার নিয়ে বৃহস্পতিবার জাহাজটি ভারতের অন্ধ্র প্রদেশের কৃঞ্চাপাটনামের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।

হারবার-১ জাহাজটি নির্মাণ করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই জাহাজে কনটেইনার ও খোলা দুই ধরনের পণ্যই পরিবহন করতে পারবে। এতে সর্বোচ্চ ১৭০ একক কনটেইনার পরিবহন সম্ভব। এর আগে জাহাজটি চট্টগ্রাম-পানগাঁও নৌপথে পণ্য পরিবহন করেছিল।

চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে কলকাতা বন্দরের দূরত্ব ৩৬১ নটিক্যাল মাইল। এ দূরত্ব ১০ নটিক্যাল গতিতে পাড়ি দিতে জাহাজের সময় লাগে দুই দিন। কিন্তু কলকাতার পণ্য শ্রীলঙ্কার কলম্বো বন্দর ঘুরে চট্টগ্রাম আসতে সময় লাগছে সাড়ে পাঁচ দিন। সরাসরি সার্ভিস না থাকায় প্রায় এক হাজার ৩০০ নটিক্যাল মাইল বাড়তি পাড়ি দিয়ে পণ্য বাংলাদেশে আনতে হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..