২৬ জুলাই মঙ্গলবার দিবগত রাত দেড়টার দিকে ডাসার থানার শেষ সীমানা থেকেও ১ কিঃ মিঃ দূরত্বে সড়ক দূরর্ঘটনায় রাস্তার উপর গুরুতর আহত হয়ে পড়ে থাকে এক পাগলী মহিলা। ওসি মো: হাসানুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তখন আহত পাগলী মহিলাকে কেউই উদ্ধার করতে এগিয়ে আসেনি।
এসময় ওসি মো: হাসানুজ্জামান তার সাথে থাকা বডিগার্ড মো: সিয়াম ও ড্রাইভার মিরাজের সহায়তায় গুরুতর আহত পাগলী মহিলাকে উদ্ধার করে মাদারীপুর সদর থানায় খবর দেয়।খবর পেয়ে সদর থানা থেকে উদ্ধারের জন্য গাড়ী পাঠানো হয়।ঘটনাস্থল থেকে আহত পাগলী মহিলাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।এসময় ওসি মো: হাসানুজ্জামান সার্বক্ষনিক খোঁজ খবর রাখেন।পরে খবর নিয়ে জানাযায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
এভাবে সড়ক দূর্ঘটনায় একজন গুরুতর মুমূর্ষু অবস্থায় পাগলী মহিলাকে গভীর রাতে রাস্তা থেকে উদ্ধার করে মানবতার নজির স্থাপন করেছেন, ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান।এছাড়াও ওসি মো: হাসানুজ্জামান ডাসার থানার যোগদান করার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে তিনি অংশগ্রহণ করে, প্রশংসা কুড়িয়েছেন।
এব্যাপারে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে অনেক কাজই করতে হয়।একজন মহিলা গভীর রাতে দূর্ঘটনায় রাস্তায় পরে আছে, এমন সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে যাই।পরে আমার সাথে থাকা বডিগার্ড ও ড্রাইভারের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই।

