মাদারীপুর বোনের নির্যাতনের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম বোন জামাই

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় যৌতুকের দাবিতে বোন কেয়া আক্তার মনিকে-(২৮) দিনের পর দিন অমানুষিক নির্যাতনের প্রতিবাদ করায় তার ভাই রবিউল ইসলাম শামীমকে কুপিয়ে জখম করেছে বোন জামাই।

এ বিষয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলা তুলে নেয়ার জন্য আসামী পক্ষের লোকজনরা বাদীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে।

এ ঘটনায় রোববার দুপুরে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, দক্ষিন গোপালপুর গ্রামের মহাসিন হাওলাদারের মেয়ে কেয়া আক্তার মনির সাথে একই এলাকার জালাল মোল্লার ছেলে আরজু হাসান মানিকের ১২ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়।

ওই সময় তাকে যৌতুক হিসেবে নগদ অর্থ ও স্বর্ণঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল দেয়া হয়। এরপর ও লোভী স্বামী আরজু হাসান মানিক ও শশুর-শাশুরীসহ মিলে যৌতুকের জন্য বিভিন্ন সময় কেয়ার আক্তার মনিকে একের পর এক চাঁপ প্রয়োগ করতে থাকে।

ফের যৌতুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে কেয়া আক্তার মনিকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন  চালায় তার শশুর বাড়ির লোকজন।

এ দিকে নির্যাতনের প্রতিবাদ করায় কেয়া আক্তার মনির ভাই রবিউল ইসলাম শামীমকে যৌতুক লোভী স্বামী আরজু হাসান মানিক তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার অবস্থা অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর  পরিবার বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। অপরদিকে এ মামলা করায় আসামী পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য পূনরায় বাদীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে।

এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার।

কেয়া আক্তার মনির বাবা মহাসিন হাওলাদার বলেন, বিয়ের সময় যৌতুক দিয়েছি। ফের না দিতে চাইলে আমার পরিবারের লোকজনের উপর হামলা চালানো হয়েছে।

অভিযুক্ত আরজু হাসান মানিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, এ বিষয় থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।