মাদারীপুরে যুবলীগের সভাপতি আতাহার, সম্পাদক রুবেল খান

মাদারীপুরে যুবলীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আতাহার সরদারকে সভাপতি ও সাইফুর রহমান রুবেল খানকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
শনিবার বিকেলে শহরের লেকেরপাড়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
মাদারীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমসহ জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা থেকে আসা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সম্মেলন শেষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মত সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা হওয়ায় খুশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।