× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

মাগুরার শ্রীপুরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নিহত ১, আহত ২৫

admin
হালনাগাদ: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

জাহিদুল ইসলাম সেতু: মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী-মর্তুজাপুর গ্রামে আজ শনিবার সকালে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মর্তুজাপুর গ্রামের আনিচুর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ-সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০টি গুলি ছোড়ে পুলিশ। সকাল আটটা থেকে শুরু হওয়া ওই সংঘর্ষ অন্তত ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে দুই পক্ষে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

নিহত আনিচুর রহমান মর্তুজাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহতদের মধ্যে ইমলাল মোল্লা (৩৮) ও কুদ্দুস মোল্লা (৩৫) নামে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংবাদ জানাজানি হলে নুরুল মোল্লা গ্রুপের লোকজন প্রতিপক্ষ পবন-রফিকুল গ্রুপের লোকজনদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা যায়।

নিহত আনিচের ভাই জিয়ারুল মোল্লা ও পুলিশ জানান, উপজেলার কাজলী মর্তুজাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান নুরুল হোসেন মোল্লা-হান্নান মেম্বার গ্রুপ ও পবন-রফিকুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার সকালে উভয় গ্রুপের লোকজন কাজলী-কাবিলপুর মাঠের মধ্যে শত শত লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ-সংঘর্ষে নুরুল মোল্লা গ্রুপের আনিচুর রহমান প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। আহত অবস্থায় আনিচুরকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। তবে মৃত্যুর সংবাদ জানাজানি হলে অন্যান্য আহতরা স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে গোপনীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশকিছু ফাঁকাগুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহত আনিচুর গত ৭ মার্চ রাতে মর্তুজাপুর গ্রামের উইলিয়াম নামে এক যুবকের দু’পা কর্তন মামলার প্রধান আসামি ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০টি গুলি ছুড়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..