মাদারীপুরে কে আই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে শোক দিবস ও কাঙ্গালি ভোজের আয়োজন

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ  এ দিনটির কথা এখনকার তেমন কেউ মনে না করলেও প্রতি বছর ১৫ আগস্ট আসলে মনে করিয়ে দেয় সেই দিনের হত্যার কথা। আর দিনটির কথা মনে পড়লেই গর্বে যেমন বুক ভরে ওঠে তেমনি স্মৃতি হিসাবে হৃদয়ে নাড়াদেয় কষ্টদায়ক স্মৃতিময় সেই দিনটি।

১৫ ই-আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলার কুলপদ্ধির ব্রাক্ষন্দী গ্রামের সমাজিক সমাজকল্যান ভিত্তিক সংস্থা, কে আই সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্দ্যেগে মসজিদে মিলাদ ও দেয়া -মাওফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ৫ শতাধিক লোকজন অংশ গ্রহণ করে।

কে আই সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার জুয়েল হোসেন জানান, চেয়ারম্যান স্যার গ্রামের লোকদের কথা ও তাদের উপকারের কথা বিবেচনা করেই একটি সমাজকল্যাণ ভিত্তিক সংস্থার কর্যক্রম শুরু করে। জাতীর পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আরও বলেন, শোক দিবসের ইতিহাস বর্তমান সমাজে তরুণ-তরুণীদের জানিয়ে তাদের সংগ্রামী হিসেবে গড়ে তোলার কথা চিন্তা করেই এ আয়োজন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।