মাদারীপুরে এমপি জাহান্দার আলী জাহানকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

মাদারীপুরে এমপি জাহান্দার আলী জাহানকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

জাহান্দার আলী জাহান-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে মাদারীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি। বুধবার দুপুরে শহরের চৌরাস্তার এমপি নিজ বাড়ির নিজস্ব দলীয় কার্যালয়ের অফিস কক্ষে  আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময়  নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, “আমি মাদারীপুরকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মাদারীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো, যাতে স্থানীয় জনগণ উন্নত চিকিৎসাসেবা পায় এবং শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ লাভ করে।”

এসময় মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি সেলিম ফরাজী ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি বোরহানুস সুলতান, সহ-সভাপতি বেলাল খান খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক মো: আরিফুর রহমান,

কোষাধ্যক্ষ এহসান আজগরসহ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আজাহার হোসেন, আজমল হুদা ঢালি, গোলাম আযম ইরাদ, এস এম তানভীর হোসেন । অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।