মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটে নাব্যতা সংকট রোধে ড্রেজিং অব্যাহত থাকবে

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: আল্লাহর অশেষ রহমতে ও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এ ঈদে নৌ পরিবহনে মানুষ ভাল মতোই বাড়িতে পৌছেছে। তবে দৌলতদিয়া ঘাটে নদী ভাঙ্গনে সমস্যা হচ্ছে। ঈদের পরেই দৌলতদিয়া ঘাটে স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধে কাজ শুরু হবে। এবং শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের নাব্যতা বজায় রাখতে ৮টি ড্রেজার কাজ করছে। যেখানেই নাব্যতা সংকট দেখা দিবে সেখানেই ড্রেজিং চলবে। সোমাবার দুপুরে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এসব কথা বলেন।

ঈদ উপলক্ষে সুন্দর ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ। ঈদের পরের ৭দিনও একই ব্যবস্থাপনা বজায় থাকবে। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক এবিএম বজলুর রহমান খান (মন্টু খান) কাওড়াকান্দি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক রুহুল আমিন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।