মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশনে নিরাপত্তাহীন সাংবাদিক

স্টাফ রিপোর্টার:  মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় বিএনপির ক্যাডারগণ ও মাদক ব্যবসায়ীরা সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ।

আজ সকালে রাজধানী ঢাকার ধামরাই থানাধীন দি নিউজ পত্রিকার সাংবাদিক দুলাল পালকে হত্যার হুমকি দেয় বলে তিনি জানান।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিডি করায় তাকে ২৪ ঘন্টার মধ্যে জিডি প্রত্যাহার করিতে হবে বলে বিএনপির ক্যাডার নির্দেশ দেন বলে জানান। তাছাড়া দেশ ত্যাগ করিতে হবে এবং তোকে মেরে রাস্তায় ফেলে রাখব। সাংবাদিক দুলাল পাল ভয়ে রাস্তায় চলতে পারছে না।

উল্লেখ্য, উক্ত সাংবাদিক নিয়মিত মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এর আগেও তাকে কয়েকবার হত্যার ভয়ভীতি দিয়েছে এবং থানায় ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার এসআই নাজমুল সাংবাদিকদের জানান, মাদক ব্যবসায়ীরা যতই শক্তিশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।