মাগুরায় ২২ জন অসচ্ছল ও অসুস্থ ব্যক্তির মধ্যে ৭ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি অনুদানের এ চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ২২ জন অসচ্ছল ও অসুস্থ ব্যক্তির মধ্যে চিকিৎসা অনুদান বাবদ সর্বাচ্চো ৫০ হাজার ও সর্বনিম্ন ২০ হাজার টাকা হারে মোট ৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সিভিল সার্জন ডাক্তার মুনশী মো. ছাদুল্লাহ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।