মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

মাগুরা  থেকে আব্দুস সালেক মুন্নাঃ শ্রীপুর-মাগুরা সড়কের নিজনান্দুুয়ালী পশ্চিমপাড়া এলাকায় বুধবার সকালে গ্রামবাংলা অটোটেম্পুর চাকায় পিষ্ট হয়ে কাজল বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। সে ওই গ্রামের শুকুর মিয়ার স্ত্রী।

মাগুরা সদর থানার এএসআই তৌহিদুর রহমান জানান, সকাল ১০ টার দিকে কাজল বেগম একই এলাকা থকে একটি রিক্সা যোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি গ্রাম বাংলা অটোটেম্পু তাকে বহনকারি রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে অটোটেম্পুর চাকার নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটোটেম্পুর চালক পালাতক রয়েছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।