মাগুরায় সরকারী কলেজ শিক্ষকদের কর্মবিরতি

মাগুরা   প্রতিনিধিঃ মাগুরায় সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল এবং শিক্ষা ক্যাডারকে একধাপ করে উন্নীত করার দাবীতে মাগুরায় স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দুদিনব্যাপী পূর্ণ কর্মবিরতী পালন করছে।  শনিবার দুপুরে এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও র‌্যালী করে শিক্ষকরা।

মাগুরা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান- সম্প্রতি ঘোখিত ৮ম পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বিলোপ করায় সাধারণ শিক্ষকরা ক্ষতিগ্রস্থ হবে। তিনি সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের দাবী জানান। একই সঙ্গে ঘোষিত ওই পে স্কেলের সকল প্রকার অসঙ্গতি দূর করার দাবী জানান। এ সময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ বিজন কুমার সরকার, সিনিয়র শিক্ষক খান শফিউল্লাহ্ সহ অন্যরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।