মাগুরায় শালিখা ও মহম্মদপুর উপজেলায় ১৩ ইউনিয়নে আওয়ামীলীগের ১০ আ’লীগ বিদ্রোহী ৩ প্রার্থী নির্বাচিত

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামীলীগ প্রার্থী এবং দু’টি ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এরা হলেন- বাবুখালী ইউনিয়নে মীর সাজ্জাদ আলী, (আ’লীগ), বালিদিয়া পান্নু মিয়া (আ’লীগ বিদ্রোহী), বিনোনদপুর ইউনিয়নে শিকদার মিজানুর রহামন (আ’লীগ), দীঘা ইউনিয়নে মহম্মদ সিরাজুল ইসলাম হিরু (আ’লীগ), রাজাপুর মোঃ মিজানুর রহমান (আ’লীগ), পলাশবাড়ি ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম (আ’লীগ বিদ্রোহী) এবং নহাটা ইউনিয়নে মোঃ আলী মিয়া (আ’লীগ)।

অপরদিকে শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে জোর পূর্বক ব্যালট পেপার সিল মেরে বাক্সভর্তি করার অভিযোগে গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধকরে দেয়া হয়। ফলে গঙ্গারামপুর ইউনিয়নের কোন ফলাফল ঘোষণা করা হয়নি। এছাড়া অপর ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে  আ’লীগ প্রার্থী এবং ১টিতে আ’লীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থীরা হলেন ধনেশ্বরগাতী ইউনিয়নে বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউনিয়নে সিরাজ উদ্দিন মন্ডল, শতখালী ইউনিয়নে আনোয়ার হোসেন ঝন্টু, শালিখা ইউনিয়নে আমজাদ আলী, বুনাগাতী ইউনিয়নে বকতিয়ার উদ্দিন এবং আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আরোজ আলী আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ট্যাগ (আ’লীগ)আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী আরোজ আলীআড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিততালখড়ি ইউনিয়নে সিরাজ উদ্দিন মন্ডলদীঘা ইউনিয়নে মহম্মদ সিরাজুল ইসলাম হিরু (আ’লীগ)ধনেশ্বরগাতী ইউনিয়নে বিমলেন্দু শিকদারনহাটা ইউনিয়নে মোঃ আলী মিয়া (আ’লীগ)পলাশবাড়ি ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম (আ’লীগ বিদ্রোহী)বাবুখালী ইউনিয়নে মীর সাজ্জাদ আলীবালিদিয়া পান্নু মিয়া (আ’লীগ বিদ্রোহী)বিদ্রোহী ৩ নির্বাচিতবিনোনদপুর ইউনিয়নে শিকদার মিজানুর রহামন (আ’লীগ)বুনাগাতী ইউনিয়নে বকতিয়ার উদ্দিনমাগুরায় আওয়ামীলীগের ১০রাজাপুর মোঃ মিজানুর রহমান (আ’লীগ)শতখালী ইউনিয়নে আনোয়ার হোসেন ঝন্টুশালিখা ইউনিয়নে আমজাদ আলী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।