মাগুরায় বোমা চাপাতিসহ সন্ত্রাসী গ্রেফতার

মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের পাশ্ববর্তী পারনান্দুয়ালী মুন্সি পাড়া এলাকা থেকে সোমবার ভোর রাতে ৩ টি হাত বোমা, ২টি চাপাতি সহ পুলিশ সৌখিন(২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সৌখিন পূর্ব মুন্সিপাড়ার কুদ্দুস মোল্লার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, পূর্বে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে দুটি মামলার পলাতক  আসামী সৌখিনকে ধরতে সদর থানা পুলিশ ভোরে তার বাড়ির এলাকায়  অভিযান চালায়। এসময় পাশের একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সৌখিনকে পুলিশ  গ্রেফতার করে এবং ঘরটি তল্লাশী  করে ৩ টি হাত বোমা, ২ টি চাপাতি উদ্ধার করে। এ ঘটনায় সৌখিনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

তাকে সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক সৌখিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।