মাগুরায় বামমোর্চার রোডমার্চে পুলিশের লাঠিচার্জ সমন্বয়ক সাইফুল সহ ৬ জন আহত

মাগুরা প্রতিনিধিঃ ঢাকা থেকে সুন্দরবনমুখী গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে মাগুরায় পুলিশের বাঁধা ও লাঠি চার্জের ঘটনা ঘটেছে। শনিবার মাগুরা শহরের ঢাকারোড কাঁচাবাজার এলাকায় এ ঘটনার সময়  বামমোর্চার কেন্দ্রীয় সন্বয়ক সাইফুলহক সহ ৬ জন আহত হয়েছেন। আহত সাইফুল হককে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পূর্ব অনুমতি ছাড়াই বামমোর্চার নেতা কর্মীরা তাঁদের বহন কারী বাস থেকে নেমে মিছিল বের করলে পুলিশ নিয়ম মতো বাধা দিয়েছে বলে সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সী জানান। রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে বামমোর্চার নেতা কর্মীদের নিয়ে ৫টি বাস মাগুরা শহরের ঢাকার রোড কাঁচাবাজার এলাকায় পৌছে। সেখানে বাস থেকে নেমে বামমোর্চার আহবায়ক সাইফুল হক, জুনায়েদ সাকি, মোশরেফ মিশু, মোশারোফ হোসেন নান্নু, সুতাংশু চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল শহরের ভায়না মোড় অভিমুখে রওনা হয়। এসময় পূর্ব অনুমতি না থাকায়  পুলিশ তাঁদের বাঁধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিল এগিয়ে গেলে প্রথমে পুলিশের সাথে ধস্তা-ধস্তি হয়। এক পর্যয়ে পুলিশ মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে। এসময় বাম মোর্চার সন্বয়ক সাইফুল হক সহ ৬ জন আহত হন। পুলিশের বাধা ও লাঠিপেটা উপেক্ষা করে বামমোর্চার নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা রোড থেকে ভায়না মোড় পৌছায়।

মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় সাইফুল হক অভিযোগ করেন, দেশের সম্পদ সুন্দরবন রক্ষায় তাদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশ লাঠি চার্জ করেছে। তাকে পুলিশ রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে এবং তার আরো ৪ কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বলে সাইফুল হক দাবী করেন।

জুনায়েদ সাকিও তাদের শান্তিপুর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জের নিন্দা করে বলেছেন, সরকার তাদের শান্তিপুর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে ফ্যাসিবাদী মানুষিকতার পরিচয় দিয়েছে। তিনি সরকাকে সুন্দরবন সংলগ্ন রামপালে পরিবেশ বিরোধী বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত  বাতিলের আহবান জানান।
পরে রোডমার্চটি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।