× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী

মাগুরায় এমসিইটি কলেজে বির্তক বিষয়ক কর্মশালা

admin
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ ছাত্র-ছাত্রীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে  মাগুরা কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে বাংলাদেশ ডিবেট ফেডারেশন সহযোগিতায় শনিবার সকালে   বিতর্ক বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়েছে ।

এমসিইটি কলেজ  মাগুরা এ কর্মশালার আয়োজন করে । বিতর্ক বিষয়ক এ  কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো:কামরুল ইসলাম ও বিডিএফ-খুলনার আঞ্চলিক কমিটির আহবায়ক এন এ এম সারওয়ার আখতার । কর্মশালায় সভাপতিত্ব করেন এমসিইটি কলেজের অধ্যক্ষ মো: হারুন উর-রশিদ । এ সময় এমসিইটি ফেডারেশনের চেয়ারম্যান ও কলেজের  উপধ্যাক্ষ মো:আইয়ুব আলী  উপস্থিত ছিলেন ।

কর্মশালায় মাগুরা সদরের ১০টি স্কুল ও কলেজের ৬০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় । বির্তকের বিভিন্ন কলাকৌশল ,শিখন পদ্ধতি ,বাচন ভঙ্গি ,উপস্থাপনা বিষয়ে কর্মশালায় আলোকপাত করা হয় । কর্মশালা শেষে সংসদীয় পদ্ধতিতে একটি প্রদর্শনী বির্তকে ছাত্র-ছাত্রী অংশ নেয় ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এমসিইটি কলেজের শিক্ষক মুজিবুর রহমান ও মিনাক্ষী খাতুন


এ ক্যটাগরির আরো খবর..