× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ছেলের হাতে পিতা খুনের অভিযোগ, পুত্রবধূসহ আটক ছেলে

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
ছেলের হাতে পিতা খুনের অভিযোগ

পিতার জমি বিক্রির টাকার জন্য দাবী করে দ্বন্দে হাতেম মোল্যা (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা পিতা তার নিজ ছেলের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার শহরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগম মাগুরা সদর থানায় স্বামীকে হত্যার অভিযোগে তার বড় ছেলে লিটু মোল্যা (৫০), পুত্রবধু তানিয়া আক্তার( ৩২) ও তাদের দুই সহযোগীসহ মোট চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় লিখিত এজাহার দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে লিটু মোল্যা ও পুত্রবধূ তানিয়াকে আটক করেছে পুলিশ । নিহত হাতেম মোল্যা পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার মৃত মালেক মোল্যার ছেলে।
নিহতের স্ত্রী আলেয়া বেগম জানান, দীর্ঘদিন ধরে বাড়ির জমির অংশ লিখে দেওয়া ও নগদ আড়াই লক্ষ টাকার পাওনা দাবীর জন্য আমার স্বামীর সাথে বড় ছেলে লিটু মোল্যার বিরোধ চলছিলো। এ ঘটনায় লিটু মোল্যা প্রায়ই তার পিতা, আমার স্বামীর উপর চড়াও হতো এবং মানসিক নির্যাতন চালাতো। টাকা ও জমির দাবী তুলে স্থানীয়ভাবে কয়েকদফা সালিশি বৈঠক করেও চাপ করে আসছিলো সে । এক পর্যায়ে ছয় মাস আগে বড় ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা ছোট রিপন মোল্যা ও তার স্ত্রী সুমাইয়া পারভীনকে সাথে নিয়ে পারনান্দুয়ালী মোল্যাপাড়ার নিজ বাড়ি ছেড়ে শহরের শান্তিবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছি।
আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে ছেলে লিটু মোল্যা, তার স্ত্রীর তানিয়া ও পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার স্থানীয় দুই মাতুব্বরসহ চারজন আমাদের ভাড়া বাড়িতে এসে আমার স্বামীর সঙ্গে টাকার জন্য বাকবিতন্ডায় লিপ্ত হয়। বিরোধের এক পর্যায়ে বড় ছেলে লিটু মোল্যা তার স্ত্রী তানিয়া আক্তার আমার স্বামীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মামুন-উর-রশীদ বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মুক্তিযোদ্ধা হাতেম আলী তার ছোট ছেলেকে নিয়ে সম্প্রতি গ্রাম ছেড়ে শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে তার বড় ছেলে লিটু মোল্যা সম্প্রতি পিতার জমি বিক্রির টাকার অংশ দাবী তুলে পিতা হাতেম আলীর ভাড়া বাড়িতে আসে। ওই সময় তাদের মধ্যে পারিবারিক বিবাদের জের ধরে হাতেম আলীর মৃত্যু হয়েছে বলে হাতেম আলীর স্ত্রী আলেয়া বেগম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এর ভিত্তিতে নিহতের অভিযুক্ত ছেলে লিটু ও তার স্ত্রী তানিয়া আক্তারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে  জানান।


এ ক্যটাগরির আরো খবর..