× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাগুরায় ইউপি নির্বাচনের নৌকা প্রতীকে ১২ প্রার্থীর নাম ঘোষণা

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড।

আজ রবিবার বিকালে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের তালিকা প্রকাশ করেছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র প্রার্থীদের কাছে পৌছে দিতে শুরু করেছে দলটি। মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রার্থীরা হচ্ছেন যথাক্রমে- হাজীপুর মোঃ মোজাহারুল হক আখরোট, আঠারখাদা সঞ্জীবন বিশ্বাস, কছুন্দি মোঃ আবুল কাশেম মোল্যা, বগিয়া মীর রওনক হোসেন, হাজরাপুর মোঃ খবির হোসেন, রাঘবদাইড় মোঃ আশরাফুল আলম, মঘী মোঃ আব্দুল হাই সদ্দার, জগদাল সৈয়দ রফিকুল ইসলাম, চাউলিয়া মোঃ হাফিজার রহমান, বেরইল পলিতা খন্দকার মহব্বত আলী, কুচিয়া মোড়া নির্বাচন স্থগিত, গোপাল গ্রাম মোঃ নাসিরুল ইসলাম।
মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান ও সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু দলের সিদ্ধান্ত কে মেনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। জেলার সভাপতি জানান, এ সিদ্ধান্তের কেউ কোন প্রকার বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..