× Banner
সর্বশেষ
খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

শরিফ, শার্শা (যশোর) প্রতিনিধিঃ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। দেশের প্রতিটি  ঘরে ঘরে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার বিকালে বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া ঘোষপাড়া, সাতমাইল মোড়ল পাড়া, তেতুল তলা কলোনী পাড়া এলাকার নতুন ৩ শতাধিক পরিবারে মাঝে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি একথা বলেন। আওয়ামীলীগ নেতা ইউনুস আলীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উলাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..