ডাসারে মহান স্বাধীনতা দিবস পালিত 

ডাসারে মহান স্বাধীনতা দিবস পালিত 
মাদারীপুরের ডাসারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।এরপরে উপজেলায় অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রবীন মজুমদারের সঞ্চালনায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন , মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আ.লীগের সভাপতি তাহমিনা বেগম এমপি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইদুজ্জামান হিমু, ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,  মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। পবিত্র মাহে রমজান চলমান থাকায় স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।