ঝিনাইদহে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে মহিলা দলের দ্বি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করে জেলা মহিলা দল।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস, দলের সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা মহিলা দলের আহবায়ক কামরুননাহার লিজি, সদস্য সচিব তহুরা খাতুনসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আফরোজ আব্বাস বলেন, দেশের কয়েক জেলার মানুষ যখন বন্যায় ভাসছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আনন্দে মেতেছে। এটা শুধু মাত্র জনবিচ্ছিন্ন ভোট বিহীন অবৈধ সরকারের দ্বারাই সম্ভব। আগামী নির্বাচন তত্বাবোধায়ক সরকারের অধীনেই হতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।