× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেফতার

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
noakhali

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বন্দুক সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।
গ্রেফতারকৃত জাহিদ হাসান সৌরভ (১৯) উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে।
শনিবার (১৪ অক্টোব) বেলা সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।
এর আগে, গতকাল শুক্রবার রাতে তাকে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়,গ্রেফতার সৌরভ মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ১ টি বন্দুক উদ্ধার করা হয়।  এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..