× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন: দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের আগুন বিদ্যুৎ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিদ‌্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কা‌দির বলেন, ৩৩কেভি গোলাপগঞ্জ উপজেলা সরবরাহ লাইনে একটা স্পার্কিং হয়, আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে। নিচে পরিত্যক্ত কিছু ফোম থাকায় সেগুলোতে আগুন লেগে যায়। এতে পল্লী বিদ্যুতের আওতাধীন ৫টি ফিডারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় যার মধ্যে ৩টি ইতোমধ্যে পুনরায় সংযোগ দেয়া হয়েছে এবং বাকি দুটিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।
সিলেট ফায়ার সা‌র্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত পাঁচটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে আসে এবং সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, ২০২০ সালের ১৭ নভেম্বর একইসাথে এই বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় যাতে সিলেট নগরীতে ৩১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।


এ ক্যটাগরির আরো খবর..