× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০২২
পড়ে মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনের লাইনে একটি ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মো. আসলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা শিবগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড় থেকে পার্বতীপুর এর উদ্দেশ্যে রওনা দিলে বিকালে শিবগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করার সময় রেল লাইনের উপরে আসলাম হোসেনের একটি ছাগলের বাচ্চা রেললাইনের উপরে চলে যায়। আর সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে এসময় ট্রেন চলে আসলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..