× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

মহাসমারোহে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

admin
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো সনাতন ধর্মের অবতার পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি উৎসব জন্মাষ্টমী।

আজ ১৪ আগস্ট সোমবার সারাদেশে মহাসমারোহে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। ঢাকায় এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে দু’দিন ব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে শুভ সূচনা হয়। শ্রীশ্রী গীতাযজ্ঞ পরিচালনা করেন চট্টগ্রামের সীতাকুন্ডের শংকর মঠ ও মিশনের সন্ন্যাসীরা।

বিকাল ৩টায় শতাধিক ঢাক-ঢোল, সুসজ্জিত হাতিটানা রথ, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাবাহী ঘোড়া, মনোরম দৃশ্যপট নিয়ে বর্ণিল সাজে সজ্জিত তিনশতাধিক গাড়ীবহরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মঠ-মন্দিরের লক্ষাধিক ভক্তের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল পলাশী থেকে যাত্রা করে জগন্নাথ হল→কেন্দ্রীয় শহীদ মিনার→ দোয়েল চত্বর→হাইকোর্ট→বঙ্গবাজার→ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন রোড→গোলাপ শাহ্ মাজার →গুলিস্থান মোড়→নবাবপুর রোড→রায় সাহেব বাজার হয়ে বাহাদুরশাহ্ পার্ক গিয়ে শেষ হয়।

ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি। মিছিল উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জনাব হাজী মো: সেলিম এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল।

নেতৃবৃন্দ ভক্তদের উদ্দেশ্যে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালন জন্য ধরাধামে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সম-মর্যাদা ও সম-অধিকার নিয়ে বাস করবে এবং যথাযথ মর্যাদায় নিজ নিজ ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গীবাদদের স্থান হতে পারে না। অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গীবাদ রুখতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

কেন্দ্রীয় নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন কুমার সাহা, শ্রী কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মনীন্দ্র কুমার নাথ, নির্মল কুমার চ্যাটার্জী, বাবুল দেবানথ, এ্যাড. কিশোর রঞ্জন মন্ডল, রমেন মন্ডল, সুজিত রায় নন্দী, অপু উকিলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। ১৮ আগস্ট ২০১৭, শুক্রবার কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবের অংশ হিসেবে দ্বিতীয় দিনে বিকেল ৪ টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মো: আনিসুল হক।


এ ক্যটাগরির আরো খবর..