× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

মহাকাশে মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করলো যুক্তরাষ্ট্র

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

বিগত দুই দশকে আফগানিস্তান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে হওয়া যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন সেনাবাহিনী। এবার মহাকাশে যুদ্ধের জন্য নতুন বাহিনী তৈরি করল দেশটি। শুক্রবার যুক্তরাষ্ট্রে ‘মহাকাশ সেনাবাহিনী’ তৈরির জন্য অনুমতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিমান বাহিনীর অধীনে থেকে এই ফোর্স তাদের কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, সারা বিশ্বে আমাদের বিরুদ্ধে তৈরি হওয়া হুমকি মুকাবিলায় মহাকাশে শক্ত অবস্থান তৈরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বর্তমানে এগিয়ে আছি। কিন্তু বেশি এগিয়ে নেই। এই শক্তি অর্জনের পর আমরা বড় ব্যবধানে এগিয়ে থাকব।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের বিরুদ্ধে চলা যে কোন আগ্রাসন প্রতিরোধে এই মহাকাশ বাহিনী বড় ভূমিকা রাখবে। সেই সঙ্গে আকাশ পথে আসা যে কোন বিপদ মোকাবেলা করতে পারব আমরা।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জন্য ৭৩ হাজার ৮শ কোটি মার্কিন ডলারের বাজেটে স্বাক্ষর করার পর ট্রাম্প এই বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..