মশা দমন নিয়ে বিভ্রান্তি থেকে সতর্ক থাকার অনুরোধ

ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই) : সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে।

জনগণকে এতে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।