মরহুম সাংবাদিকত মিঠু শিকদারের প্রথম মৃৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার মরহুম মিঠু শিকদারের প্রথম মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর ঝিনাইদহের কালীগঞ্জের কর্মরত সাংবাদিকদের আয়োজনের যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন সৌরভ।

দোয়ার অনুষ্ঠানের উপস্থিত ছিলেণ দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, দৈনিক সমকালের জামির হোসেন, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের গোলাম রসুল, দৈনিক ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক,একাত্তর টিভি ঝিনাইদহ প্রতিনিধি ও গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার রাজীব হাসান, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, গাজী টিভির ওলিয়ার রহমান, মাইটিভির মিঠু মালিতা, দৈনিক মানবকন্ঠের শাহাজহান আলী বিপাশ,যায়যায়দিনের তারেক মাহমুদ, দৈনিক ডেসটিনির মোমিনুর রহমান মন্টু, যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ, দৈনিক প্রতিদিনের কথার বাবুল আক্তার, ভোরের পাতার সাইদুর রহমান,এশিয়ান এজের ওসামন গনি জুয়েল প্রমুখ।

উল্লেখ, ২০১৮ সালের ৫ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরহুম মিঠু সিকদার দীর্ঘদিন ধরে দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জ প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।