বেনাপোল প্রতিনিধি
প্রায় দুই মান ব্যাপি বেনাপোল ফুলবল মাঠে” মরহুম জাহেদুল ইসলাম বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলায় ডাবলু মার্কেট চ্যালেঞ্জার ফুটবল দল, বেনাপোল কাচাঁবাজার ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে।
ক্রীড়ামুখী সংগঠন এমভি সিক্স এর আযোজনে ফাইনাল শনিবার বেলা সাড়ে ৩ টার সময় এ ফাইনাল খেলায় এমভি সিক্স এর সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আহসান উল্লাহ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান,বেনাপোল পোর্ট থানা অফিসার্স ইনচার্জ (তদন্ত) শামিম আহম্মেদ. বেনাপোল পৌরপ্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু জাগো সমাজ কল্যান সংস্থার সহ- সভাপতি আব্দুল লতিফ, বেনাপোল বাজার কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ দুদু প্রমুখ।
বেনাপোল ডাবলু মার্কেট চ্যালেঞ্জার ফুটবল দল এর হাতে বিজয়ী ট্রফি তুলে দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ ছাড়া রানার্স আপ ও ম্যান অবদা ম্যাচকে ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথী।





