× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

শরীয়তপুর সদর হাসপাতালের ৬ চিকিৎসককে শোকজ

admin
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে:
শরীয়তপুর সদর হাসপাতালের ৬ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে তাদের এ নোটিশ দেওয়া হয়। শনিবার শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস কারণ দর্শানোর এ নোটিশ দিয়েছেন।

ছয় চিকিৎসক হলেন অর্থোপেডিক্স সার্জন ডা. আকরাম এলাহী, মেডিকেল অফিসার দেবাশীষ সাহা, ডা. হাসান ইমাম, ডা. নওশাদ মাহমুদ, ডা. রাজীব শংকর কর্মকার ও গাইনি চিকিৎসক মিতু আক্তার।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নির্মল চন্দ্র দাস বলেন, সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ওই ছয় চিকিৎসকের উপস্থিতি না পেয়ে লাল কালি দিয়ে হাজিরা খাতায় অনুপস্থিত করে দেই। পরে সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানের নির্দেশে তাদের শোকজ করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..