মন্ত্রী না আসায় হতাঁশ উৎসুক জনতা

মতিয়ার রহমান, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে এক নজর দেখতে ভীর জমায় উৎসুক জনতা, পরে নির্ধারিত কর্মসূচি বাতিল করায় ক্ষোভ ও হাতাশায় বাড়ি ফিরতে হয় তাদের।

জানা গেছে, উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ১ হাজার পরিবারের মাঝে ত্রান সহায়তা ও বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসার কথা ছিল। এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, মাননীয় ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। এদিকে আ’লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে স্থানীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন ত্রান সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত)  রেজিয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছামছুল আযম, জেলা আ’লীগের সহ- সভাপতি আব্দুল্যা হারুন বাবলু, সহ- সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা আ’লীগ সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর মেয়র আব্দুল্য আল মামুন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।