জনগণের রায় ছাড়া বিএনপি কীভাবে মন্ত্রিপরিষদ গঠন করছে -স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের রায় ছাড়া বিএনপি কীভাবে মন্ত্রিপরিষদ গঠন করছে- এমন প্রশ্ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে শুনছি, তারা (বিএনপি) নাকি আমাদের সবাইকে তাড়িয়ে দিয়ে ঢাকা দখল করবে। মন্ত্রিপরিষদও নাকি গঠন করে ফেলেছে। আমার প্রশ্ন, কীভাবে আপনারা মন্ত্রিপরিষদ গঠন করেন এবং কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত করছেন? আমার জানা নেই। কিন্তু আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তি ও ম্যানডেট নিয়ে চলে। আমরা কোনো ধরনের ষড়যন্ত্রে বিশ্বাস করি না।

তিনি বলেন, আওয়ামী লীগ সব জায়গায় সুপ্রতিষ্ঠিত। জনগণ মনে করে, প্রধামন্ত্রী শেখ হাসিনা যতদিন নেতৃত্বে থাকবে, ততদিন দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তিনি একজন নির্ভিক সুদূরপ্রসারী নেতা। তার তুলনা শুধু তিনি নিজেই। জনগণ কখনও ভুল করবে না। তারা আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।