মনোজ সাহার রোগমুক্তি কামনায় মধুখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রার্থনা

মনোজ সাহার রোগমুক্তি কামনায় মধুখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রার্থনা

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের আয়োজনে বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সাবেক পলিট বুরোর সদস্য ভারতে চিকিৎসাধীন মনোজ সাহার রোগ মুক্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই রাত ৮ টায় পৌর সদরের পশ্চিম গাড়াখোলা বৈশাখী মেলা মাঠে মদাময়ী মন্দীর প্রাঙ্গনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের মধুখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে মনোজ সাহার রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, প্রবিন সিবিপি নেতা আলহাজ্ব আঃ মালেক শিকদার, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সৈয়দ এটিএম মাসউদ, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার পোদ্দার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখেন মজুমদার, পরিবারের পক্ষে অশোক কুমার সাহা, চিকুর রঞ্জন সাহা ও রাধা রানী ভৌমিক সহ প্রমুখ। আলোচনা পরবর্তী কমরেট মনোজ সাহার রোগ মুক্তি কামনা করে বিষ্ণুপদ গোস্বামী প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন।

উল্লেখ্য, মনোজ সাহা থাইরয়েড রোগে ভোগছেন। ভারতে অধ্যাপক ডাঃ সুচিতার নেতৃত্বে সফল অস্ত্রপাচার হয়েছে । অধ্যাপক ডাঃ সুচিতার অধীনে চিকিৎসাধীন আছেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।