× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের রেইনকোর্ট ও টি-শার্ট প্রদান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে ‘উপজেলা প্রেস ক্লাব’র উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের রেইনকোর্ট ও টি-শার্ট প্রদান করা হয়েছে।

বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রির দৃশ্য চোখে পড়লে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ ২ আগস্ট সকাল ১০ টায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবে প্রেস ক্লাবের উপদেষ্টা ও পত্রিকা এজেন্ট জুলফিকার আলী, পত্রিকা বিক্রেতা জাহাঙ্গীর আলম, বিপ্লব হোসেন ও বাবুলহোসেনকে তাৎক্ষনিকভাবে ৪টি রেইনকোর্ট ও টি-শার্ট প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ গুরু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল, সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক অরিন্দম মাহমুদ, যুগ্ম সম্পাদক রেজুয়ান আল, সদস্য পাস্কায়েল হেমরম, শামীম রেজা, সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, মেহেদী হাসান উজ্জল প্রমুখ।

ধামইরহাট উপজেলায় প্রায় ২ যুগ ধরে পত্রিকা বিক্রেতারা পাঠকদের মাঝে পত্রিকা সরবরাহ করলেও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্যোগে পত্রিকা বিক্রেতাদের এমন সহায়তা যুগউপযোগী বলে অভিমত সুধীমহলের।


এ ক্যটাগরির আরো খবর..