× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মধু-দারুচিনি পানে আশ্চর্য উপকার!

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মধু ও দারুচিনির মিশ্রণ মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে উচ্চমাত্রার কোলেস্টরেল ও রক্তে চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার। বেশ কয়েক রকমের ভাইরাসের বিরুদ্ধেও লড়াই করে এই মিশ্রণ। সবচেয়ে ভালো বিষয় হলো এই দুটি উপাদানই ভীষণ সহজলভ্য ও সস্তা।

হেলদি ফুড টিম অনলাইন জানিয়েছে, মধু-দারুচিনির দারুণ কিছু উপকারিতার কথা। চলুন দেখে নিই শরীরের কোন কোন সমস্যায় সমাধান দেয় মধু-দারুচিনির মিশ্রণ।

হৃদরোগ :

সুস্থ হৃদয়ের জন্য মধু আর দারুচিনি গুঁড়োর একটি মিশ্রণ তৈরি করুন। এবার রোজ সকালে জ্যাম-জেলি বা মাখনের বদলে এই মিশ্রণটি পাউরুটিতে মাখিয়ে খান। এটা আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাবে আর হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেবে।

বাত/আর্থারাইটিস :

এক গ্লাস গরম পানিতে দুই টেবিল চামচ মধু আর এক টেবিল চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই পানি প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন। আপনার যদি দীর্ঘমেয়াদি বাতের সমস্যা থাকে তবে তা ভালো করে দেবে এই জাদুকরি পানীয়। সেই সাথে এটা ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক।

পিত্ত থলিতে সংক্রমণ :

অনেক সময় পিত্ত থলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এ থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ দারুচিনির গুঁড়ো ও এক টেবিলচামচ মধু মিশিয়ে পান করুন।

কোলেস্টরল :

জানেন কি? বড় এক কাপ চায়ের সঙ্গে দুই টেবিল চামচ মধুর সঙ্গে তিন টেবিলচামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করার দুই ঘণ্টার মধ্যেই আপনার রক্তে কোলেস্টরলের মাত্রা ১০ শতাংশ কমে যায়। তো নিয়মিত পান করতে শুরু করুন এই পানীয়টি।

ঠাণ্ডা :

হঠাৎ ঠাণ্ডা বা সর্দিতে আক্রান্ত হলে এক টেবিল চামচ মধু আর ১/৪ টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে পরপর তিন দিন খান। এটা আপনার ঠাণ্ডা সারাবে, সর্দি ভালো করে দেবে আর সাইনাসের সমস্যা কমিয়ে দেবে।

রোগ প্রতিরোধ ব্যবস্থা :

নিয়মিত মধু আর দারুচিনির গুঁড়ো খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে।

ফ্লু :

মধুতে থাকা প্রাকৃতিক রোগ প্রতিরোধী ক্ষমতা ফ্লুয়ের জন্য দায়ী ভাইরাসকে ধ্বংস করে এবং ফ্লু থেকে আপনাকে রক্ষা করে।

ওজন কমানো :

বাড়তি ওজন কমাতে চান? তাহলে দারুচিনি গুঁড়ো দিয়ে ফোটানো এক গ্লাস পানিতে মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালিপেটে পান করুন।

নিঃশ্বাসে দুর্গন্ধ :

সারাদিন যদি তাজা নিঃশ্বাস নিতে চান তাহলে এক গ্লাস গরম পানিতে এক টেবিল চামচ মধু ও দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এরপর রোজ নিয়ম করে এই পানি দিয়ে কুলি করুন। সারাদিন নিঃশ্বাস থাকবে একদম তরতাজা।


এ ক্যটাগরির আরো খবর..